চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. ইয়াকুব হোসেন নামে এক মালিকের মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ভোলদিঘী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. ইয়াকুব হোসেন ভোলদিঘী পূর্বপাড়া পাটোয়ারী বাড়ির বাসিন্দা এবং ভোলদিঘী বাজারের ডেকোরেশন ব্যবসায়ী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন ইয়াকুব হোসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে পরিবার, স্বজন, ব্যবসায়ীসহ স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, ইয়াকুব হোসেন অত্যন্ত ভালো ও সদালাপী মানুষ ছিলেন। তার মৃত্যুতে ভোলদিঘী বাজারের ব্যবসায়ী ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন।
তার রুহের মাগফিরাত কামনা করে পরিবারের সদস্য ও স্বজনরা সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৩ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur