Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ পালিত
মৎস্য

মতলব দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ পালিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যের আলোকে রবিবার (১৬ আগস্ট) সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এর পূর্বে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র‍্যালি বের হয়ে বাজারর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূণরায় এসে সমাপ্ত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষীদের মধ্যে হাড় ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতির বক্তব্যের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভুমি) মুমতাহিনা পৃথুলা।

উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গোলাম রায়হান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার চৈতন্য পাল, মতলব পৌর বিএনপির সাবেক আহবায়ক মোজাম্মেল হক খোকন। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার সেলিম, মৎস্য চাষী আব্দুর রশিদ,মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মোল্লা,মৎস্য জীবি জয়দেব বর্মন প্রমুখ।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম আহমেদ।

আলোচনা সভা শেষে ৩ জন শ্রেষ্ঠ মৎস্যজীবিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক
১৬ আগস্ট ২০২৬