Home / চাঁদপুর / চাঁদপুরে গোল্ডেন GPA-5 পাওয়া মরিয়ম ইশতিমাম হতে চায় মানবিক চিকিৎসক
গোল্ডেন

চাঁদপুরে গোল্ডেন GPA-5 পাওয়া মরিয়ম ইশতিমাম হতে চায় মানবিক চিকিৎসক

চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডের কৃতী শিক্ষার্থী মরিয়ম ইশতিমাম ইফা এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। সে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ১০৯৭।তার স্বপ্ন আগামীতে মেডিকেলে পড়ে মানবিক চিকিৎসক হওয়া।

মরিয়ম ইশতিমাম বাবা মোহাম্মদ ইউসুফ আলী একজন চাকুরীজীবি এবং মা মাকসুদা বেগমগ একজন শিক্ষিকা। বাবা মায়ের বড় সন্তান সে। মেয়ের এমন শিক্ষার পরিবেশ ও সাফল্যে পরিবারে আনন্দের আবহ বিরাজ করছে। ইফার এ সাফল্যে তার আত্মীয়স্বজনদের মাঝে আনন্দের সৃষ্টি হয়েছে।

মরিয়ম ইশতিমাম কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তার বাবা মা বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। শিক্ষার পাশাপাশি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখে সে। শিক্ষকদের আন্তরিক সহযোগিতা, দিকনির্দেশনা ও উৎসাহ তার এই সাফল্যের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানান তারা।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইফা জানায়, ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হতে চাই। চিকিৎসাসেবাকে মাধ্যম করে আজীবন মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।

মরিয়ম ইশতিমাম বলেন, আমি যদি ডাক্তার হতে পারি তবে আমার গ্রামে (শরিয়তপুর) এ উন্নত চিকিৎসালয় এর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে এবং গরিব অসহায় মানুষের পাশে দাড়ানোর ইচ্ছা আছে।তাদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিবো।

মরিয়ম ইশতিমাম পরিবার ও শিক্ষকদের প্রত্যাশা, মেধার ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে সে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশ ও সমাজের জন্য অবদান রাখবে।

চাঁদপুর টাইমস রির্পোট/
১৪ আগস্ট ২০২৬