চাঁদপুরের মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের বরদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জৈনপুর পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস বাগানে ডুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বাসে থাকা ১৪ জন যাত্রী। শনিবার (১ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল ৭ টায় জৈনপুর পরিবহন ( ঢাকা মেট্রো ব -১১- ৪০২৩) বাসটি বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য ১৪ জন যাত্রী নিয়ে রওয়ানা হয়। বরদিয়া সরকার বাড়ীর নিকট আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পুকুরপাড়ের বাগানে ডুকে পড়ে এবং গাছের সাথে ধাক্কা লেগে হেলে যায়।
স্থানীয় সিএনজি চালক নয়ন বলেন,মানুষের ডাকচিৎকার শোনে সবাই এগিয়ে আসে এবং কাঠের মই ( চঙ্গা) দিয়ে বাসের যাত্রীদের উদ্ধার করা হয়।তবে কোনো যাত্রী বড় ধরনের আঘাত পায়নি।
এদিকে সংবাদ পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে ছুলে যান। তবে বাসটি এখনো ওই অবস্থায় পড়ে আছে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক,
১ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur