আগামি কাল ১ আগস্ট ২০২৬ শনিবার মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মতলবগঞ্জ পাইলট হাই স্কুলে বেলা ১০ টায় ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের গ্রহণ যোগ্য ৮ সদস্য ভূক্ত একটি কমিশন গঠন করা হয়েছে। ইতোমধ্যেই ক’টি পদে বিনাভোটে নির্বাচিত হওয়ার ঘোঘণা দেয়া হয়েছে। কমিটি সর্বমোট ৪১ সদস্য বিশিষ্ঠ হবে। মোট ভোটার সংখ্যা ৩ শ ৩৯ জন ।
সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন ,যুগ্ম-সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক পদে ৩ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন এবং মহিলা সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।সভাপতি প্রার্থীগণ হচ্ছেন : শিব্বির আহমেদ , মো.জাহাঙ্গীর আলম ও মিজানুর রহমান। সাধারণ সম্পাক প্রার্থীগণ হচ্ছেন : আলহাজ মো. আলী আক্কাছ ও মোজাহের হোসেন । সাংগঠনিক প্রার্থীগন হচ্ছেন : এ কেএম ফয়েজ , মো. বিল্লাল হোসেন ও আবু বকর সিদ্দিক। প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন,‘ সকলের ঐক্যমতের ভিত্তিতে স্বচ্চতা এবং জবাবদিহিতার মাধ্যমে সমিতিকে পরিচালনা করার জন্যেই এ নির্বাচন।
এ ছাড়াও নিরপেক্ষ নির্বাচন উপহার দেয়াই আমাদের কাজ। সুতরাং স্ব-স্ব শিক্ষকগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্যে আমরা দায়িত্ব পালন করছি মাত্র।’ প্রেস বিজ্ঞপ্তি :
আবদুল গনি
৩১ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur