Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / লাকশিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ
লাকশিবপুর

লাকশিবপুর ফিরোজা বেগম উবির অভিভাবক সমাবেশ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার লাক শিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার দুপুরে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষে এডহক কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ গাফফার হোসেন।

তিনি বলেন,লেখাপড়ার মানোন্নয়নে প্রধান করণীয়গুলো হলো দক্ষ শিক্ষক তৈরি, মুখস্থবিদ্যা বাদ দিয়ে বাস্তবমুখী শিক্ষা চালু করা এবং আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করা।শিক্ষকের ভূমিকা ও পাঠদানশিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া।ক্লাসে পড়া মুখস্থ না করিয়ে বুঝিয়ে দেওয়া।দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা।লেখাপড়ার মানোন্নয়নে প্রধান করণীয়গুলো হলো দক্ষ শিক্ষক তৈরি, মুখস্থবিদ্যা বাদ দিয়ে বাস্তবমুখী শিক্ষা চালু করা এবং আধুনিক শিক্ষা উপকরণ নিশ্চিত করা।শিক্ষকের ভূমিকা ও পাঠদানশিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া।ক্লাসে পড়া মুখস্থ না করিয়ে বুঝিয়ে দেওয়া।দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা। অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন,শিশুর সঠিক শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করতে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকের পাশাপাশি একজন অভিভাবকই পারেন তার সন্তানের শিক্ষার প্রতি আগ্রহ গড়ে তুলতে ও তাকে সঠিক দিকনির্দেশনা দিতে। শিশুর শৈশবকালীন শিক্ষা পরবর্তী জীবনের ভিত্তি তৈরি করে, তাই অভিভাবকদের উচিত শিক্ষার মান উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখা।

এসময় বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মাওলানা আব্দুল কাদের প্রধান, আহসান হাবিব মাস্টার, অভিভাবক আলমগীর হোসেন সরকার, মোশাররফ হোসেন, সাংবাদিক শ্যামল চন্দ্র দাস, অভিভাবক সিদ্দিকুর রহমান, ইউনিয়ন যুবদল নেতা এবায়দুল হক জনি ও অভিভাবক সালমা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ইব্রাহিম।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৮ জুলাই ২০২৬