Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় নানার বাড়ি থেকে কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবার
নানার

কচুয়ায় নানার বাড়ি থেকে কিশোর নিখোঁজ, সন্ধানে পরিবার

চাঁদপুরের কচুয়া উপজেলার চাংপুর গ্রাম থেকে জাহিদুল ইসলাম (১৫) নামের এক কিশোর রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। গত শনিবার নানার বাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ জাহিদুল ইসলামের মায়ের নাম মনি আক্তার এবং বাবার নাম সবুজ মিয়া। তাদের বাড়ি চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর গ্রামে। পরিবারের সদস্যরা জানান, গত শনিবার কচুয়া উপজেলার চাংপুরে তার নানার বাড়ি থেকে জাহিদুল নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান এখনো পাওয়া যায়নি। তার সন্ধান না পেয়ে মা ও নানী পাগল প্রায় হয়ে পড়েছে।

কোনো সু-হৃদয় ব্যক্তি কিশোর জাহিদুল ইসলামের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে মোবাইল ০১৮১১১৭৩৪৫৭ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
২৬ জুলাই ২০২৬