Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে পৌর মহাশ্মশানের শব দাহ ভবন নির্মাণের উদ্বোধন
মহাশ্মশানের

মতলবে পৌর মহাশ্মশানের শব দাহ ভবন নির্মাণের উদ্বোধন

চাঁদপুরের মতলব পৌরসভার সদর ৩নং ওয়ার্ডের দশপাড়া পৌর মহাশ্মশানের শব দাহ ভবন নির্মান কাজের শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে । ভবনের ভিক্তিপ্রস্থ স্থাপন ও শুভ উদ্বোধন করেন করেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ ।

২৫ জুলাই শনিবার সকাল ৯ টায় চণ্ডী পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়। শ্রীমদ্ভ ভগবত গীতা পাঠ, ধর্মীয় সংস্কৃতি অনুষ্ঠান আলোচনা সভা, ভিক্তিপ্রস্থ স্থাপন, প্রসাদ বিতরন অনুষ্ঠিত হয় ।

মহাশ্মশানের ভারপ্রাপ্ত সভাপতি মানিক কিশোর দাসের সভাপতিত্বে মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পিতোষ সাহা ও সাবেক কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় প্রধান অতিথী হিসাবে বক্তব্য রাখেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ অধ্যক্ষ শংকর মঠ, সীতাকুণ্ড । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুলল হক বাদল, চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজিত সাহা, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, পৌর মহাশ্মশান কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ সাহা, পৌর মহাশ্মশাণের উপদেষ্টা তপন চন্দ্র সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ।

আরো বক্তব্য রাখেন জেলা মহিলা ঐক্য পরিষদের আহবায়ক শিপ্রা মজুমদার, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক, অমরেশ দত্ত জয় , সদস্য সচিব পার্থ গোপাল দাস, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমূখ ।

এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সম্মানিত সদস্য বিজয় কুমার সাহা, সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, অধ্যাপক অশোক কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ, যুব ঐক্য পরিষদের আহবায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস, দাতা সদস্য সুদর্শন দাস, সাগর দাসসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন ও এলাকার সনাতন ধর্মালম্বী গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
২৫ জুলাই ২০২৬