চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ১৪ জুলাই সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে বিশ্ব জনসংখ্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( অ:দা:) দীপ্ত দাসের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমন সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম রায়হান,মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু,উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: শহীদুল্লাহ্ প্রধান।
আলোচনা শেষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে মতলব দক্ষিণ উপজেলার পরিবার পরিকল্পনা পরিদর্শক সুমন সরকার,জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী আলেমা সুলতানা এবং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল্লাহ্ প্রধানকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামকেও জেলা প্রশাসকের পক্ষ থেকে দেয়া সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৪ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur