Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব নায়েরগাঁও উত্তরে যুবদল নেতার সংবাদ সম্মেলন
যুবদল

মতলব নায়েরগাঁও উত্তরে যুবদল নেতার সংবাদ সম্মেলন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার (১৩ জুলাই) বিকেলে ওই ইউনিয়নের উত্তর বারগাঁও মোড়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি মো.গাফফার হোসেন। সংবাদ সম্মেলনে গাফফার হোসেন বলেন, আমি বিএনপি পরিবারের একজন সাধারণ কর্মী। দলের প্রতিি আমার ত্যাগ এবং আন্তরিকতা আছে বিধায় দল আমাকে মুল্যায়িত করে অত্র ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন। দলের কর্মকান্ডের পাশাপাশি এলাকায় ড্রেজার এবং ভেকুর ব্যবসা করে আসছি। দীর্ঘ ফ্যাসিস্ট সরকার আমলে আমার সকল ব্যবসা গুটিয়ে দিয়েছিল। পরবর্তীতে তারা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এলাকায় ব্যবসা শুরু করি।

উত্তর বারগাঁও এলাকার জাহাঙ্গীর মিয়াজীর ছেলে হাবিবুর রহমান মানিকসহ তারা কয়েকজন ড্রেজারের ব্যবসা করছে।তাদের সাথে এই ব্যবসা নিয়ে আমার কোনো ধরনের বিরোধ নেই।

গত মঙ্গলবার গভীর রাতে কে বা কাহারা উত্তর বারগাঁও ঈদগাহ সংলগ্ন এলাকায় তাদের ফ্রেজারের কয়েকটি পাইপ ভাংচুর করে। ওই ভাংচুরের ঘটনাটি আমাকে এবং ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি সুমন বেপারীকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও একটি পত্রিকায় অপপ্রচার করেছে যে আমরা তাদের পাইব ভাংচুর করেছি এবং চাঁদা দাবী করেছি।অথচ ঘটনাটি আমি জানার সাথে সাথে প্রতিবাদ করে বলেছি, যারা এ ঘটনাটি ঘটিয়েছে তাদের খুজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।এ ক্ষেত্রে আমি সর্বাত্বক সহযোগিতা করবো।

অথচ ওই বিষয়টি সত্যতা নিশ্চিত না হয়ে আমাকে এবং সুমন বেপারীকে জড়ানো এবং থানায় মিথ্যা অভিযোগ দেয়ায় স্থানীয় এলাকাবাসীও এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীদের শাস্তির দাবী জানিয়েছেন।
ওই এলাকার মেম্বার মোসলেম,প্রবীন বিএনপি নেতা নজরুল ইসলাম লালু,ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মহসীন প্রধান ও সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ এলাকাবাসী বলেন,গাফফার হোসেন ও সুমন বেপারীকে জড়িয়ে যে অপপ্রচার এবং থানায় যে অভিযোগ করা হয়েছে তা আদৌ সত্য নয়।ড্রেজার ব্যবসা যারাই করছে তারা সমন্ব করেই করে আসছে।তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য কোনো একটি পক্ষ সুবিধা নেয়ার জন্য এ ঘটনাটি ঘটিয়েছে। এলাকাবাসীও চায় এ ঘটনার বিচার হোক। তবে ভাল মানুষকে জড়িয়ে এবং এ ধরনের অপপ্রচার করায় তিব্র প্রতিবাদ জানান শান্তিপ্রিয় এলাকাবাসী।

সংবাদ সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৩ জুলাই ২০২৬