চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাজ্জাদ হোসেন জুন মাসে কচুয়া উপজেলার হাটমুরা গ্রামে স্বামীর হাতে স্ত্রী হত্যা ও বেরকোটা গ্রামে সিদ কেটে চুরি করতে এসে বৃদ্ধাকে কুপিয়ে হত্যার আলোচিত দুটি চাঞ্চল্যকর হত্যা মামলার দ্রুত আসামি গ্রেপ্তার এবং গুরুত্বপূর্ণ মালামাল ও তথ্যসহ রহস্য উৎঘাটনে বিশেষ সাফল্য অর্জন করায় জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার চাঁদপুর জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা ও বিশেষ সভায় তার হাতে শ্রেষ্ঠ এসআই হিসেবে সম্মাননা পুরস্কার তুলে দেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান।
এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, জুন মাসে কচুয়া উপজেলার দুটি আলোচিত হত্যা মামলার আসামিদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং মামলার গুরুত্বপূর্ণ আলামত হিসেবে রহস্য উৎঘাটন সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দেন এসআই মোঃ সাজ্জাদ হোসেন। তার এই সফল অভিযানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাকে জুন মাসের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করা হয়। সম্মাননা গ্রহণের পর
এসআই মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ববোধ ও কর্ম¯পৃহাকে আরও বাড়িয়ে দেবে। তিনি ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। জেলা পুলিশের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের স্বীকৃতি পুলিশের সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জননিরাপত্তা নিশ্চিত করার কাজে ইতিবাচক ভূমিকা রাখবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ জুলাই ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur