Home / চাঁদপুর / চাঁদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

চাঁদপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত, আহত ১

চাঁদপুরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত এবং অপর একজন আহত হয়েছেন।

রোববার (৩১ মে ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে চাঁদপুর সদর উপজেলার ফরিদগঞ্জ রোডের গাছতলা-বাদামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গাছতলা, বাদামতলী, ফরিদগঞ্জ রোড এলাকায় একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন।

ধারনা করা হচ্ছে দুর্ঘটনায় মোটরসাইকেল চালক জোহা (১৭) ঘটনাস্থলেই বা হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানা গেছে। তার পিতার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি চাঁদপুর সদর উপজেলার দারুস সালাম ডাকঘরের অন্তর্গত ইসলামপুর গাছতলা এলাকার বাসিন্দা।

এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা সাজ্জিল (২০) আহত হন। তিনি আবু তাহের পাটোয়ারীর ছেলে এবং একই এলাকার বাসিন্দা। আহত সাজ্জিলকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৩১ মে ২০২৬