Home / চাঁদপুর / চাঁদপুরে ঝড়ে গাছ পড়ে চলন্ত সিএনজিতে প্রাণ গেল বৃদ্ধের
প্রতীকী ছবি

চাঁদপুরে ঝড়ে গাছ পড়ে চলন্ত সিএনজিতে প্রাণ গেল বৃদ্ধের

চাঁদপুরে আকস্মিক প্রচণ্ড ঝড়ে গাছ পড়ে চলন্ত সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়ে মোঃ হেলাল হোসেন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (২৫ মে ২০২৬) দুপুর ২টার দিকে শহরের চান্দ্রা চৌরাস্তায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে হঠাৎ করে প্রবল ঝড়ো হাওয়া শুরু হলে সড়কের পাশের একটি বড় গাছ ভেঙে চলন্ত সিএনজির ওপর পড়ে। এতে সিএনজিতে থাকা হেলাল হোসেন গুরুতর আহত হন।


স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ২৫ মে ২০২৬