চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৬ হাজার ৬ শ ৫৯ জন হজযাত্রী। অন্যদিকে এখন পর্যন্ত সৌদি আরবে ১৪ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।
শুক্রবার ১৫ মে ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭২টি, সৌদি এয়ারলাইনসের ৫২টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের পরিচালিত ফ্লাইট সংখ্যা ২২টি।
সর্বশেষ মঙ্গলবার (১২ মে) গাজীপুর সদরের নাসরীন জাহান (৩৭) মদিনায় মারা গেছেন। মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১০ জন পুরুষ, ৪ জন নারী। মক্কায় ১১ জন ও মদিনায় ৩ জন মারা গেছে । চাঁদ দেখা সাপেক্ষে ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে । এবার বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫শ জন হজ পালন করবেন।
এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯ শ ৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫শ ৬৫ জন হজযাত্রী রয়েছেন।
১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।
১৫ মে ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur