Home / আবহাওয়া / সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস
weather

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়ার আভাস

দেশের ৯ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

সোমবার দুপুর ১২টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

চট্টগ্রামে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন শুর

এতে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

১‘১ মে ২০২৬

এ জি