Home / চাঁদপুর / দু’মাসে চাঁদপুরে জাটকা সংরক্ষণে ৬শ ৯ অভিযানে ২শ ৩৭ টি মামলা
jatka
ফাইল ছবি : প্রতীকী হিসেবে ব্যবহৃত হলো

দু’মাসে চাঁদপুরে জাটকা সংরক্ষণে ৬শ ৯ অভিযানে ২শ ৩৭ টি মামলা

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করায় জাটকা শিকার করার অপরাধে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ দু’মাসে ৬শ ৯টি অভিযান ও ২শ ৩৭ টি মামলা দায়ের করা হয়েছে । জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,পুলিশ ,নৌ-পলিশ , কোস্টগার্ড ও সংশ্লিষ্ঠ মৎস্য কর্মকর্তগণ এ অভিযান পরিচালনায় সম্পৃক্ত ছিলেন।


এ ছাড়াও ৩৬ টি মোবাইল কোর্ট পরিচালনার ম্ধ্যামে ১১ লাখ ৭ হাজার মিটার কারেন্ট জাল আটক ও ৫. ০৩৫ মে.টন জাটকা জব্দ । ২শ৩৭ টি মামলা পরিচালনা করে ২ম ৯ জনকে জেলে প্রেরণ করেছে আদালত ।


৩০ এপ্রিল বিকেল সাড়ে ৩ টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে প্রেরিত প্রস্তুতকৃত রির্পোট মতে এ তথ্য জানা গেছে ।
প্রসঙ্গত ‘ প্রতিদিন জাটকা রক্ষায় চাঁদপুর পদ্মা-মেঘনার ১ শ কি.মি নৌ-সীমানায় বেলা ২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্্েয ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দু’মাস জাটকা রক্ষায় পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ,ক্রয়-বিক্রয়,মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। আইন অমান্যকারীর বিরুদ্ধে সর্বোচ্চ দু’বছরের কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।

আবদুল গনি
৩০ এ প্রিল ২০২৬