Home / আবহাওয়া / সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা
weather (1)

সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলে সন্ধ্যা ৬টার মধ্যে দমকা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় ওইসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তাই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

২১ এপ্রিল ২০২৬

এ জি