“উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যে চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে জেলা প্রশাসন আয়োজনে, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় পৃষ্ঠপোষকতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্য রাখেন, আজকের পৃথিবী বিজ্ঞান ও প্রযুক্তির উপর চলছে। তোমরা তোমাদেরকে বাবা-মা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারের কাছ থেকে যে সুযোগ সুবিধা পাচ্ছো। তোমাদের বয়সে আমরা বইয়ের বাইরে আর কোন সুযোগ-সুবিধা পাইনি। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তির ল্যাবোরেটরী আছে। আমি চাই এই ল্যাবোরেটরীটা যেনো সকল স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।
তিনি আরো বলেন, শিক্ষার প্রসার যত হবে সমাজের উন্নয়ন তত হবে। আমি চেষ্টা করবো সকল সরকারি হাই স্কুল ও কলেজে যেনো উন্নতমানের বিজ্ঞান ও প্রযুক্তির ল্যাবোরেটরী হয়। আমার সামনে যারা তরুন সমাজ বসে আছো তাদের একটাই লক্ষ্য শিক্ষা শেষ করে কর্মস্থলে যাওয়া।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া রহমান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ মো. শিবলী সাদিক, জেলা মাধ্যমে শিক্ষা অফিসার মো. রুহুরুল্লাহ।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈমা আফরোজের পরিচালনায় উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ নূর খান, জেলা বিএনপি সহ-সভাপতি ফেরদৌস আলম বাবু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারীসহ আরো অনেক।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৮ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur