Home / উপজেলা সংবাদ / কচুয়া / উত্তর পালাখাল মোড় জামে মসজিদ পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন

উত্তর পালাখাল মোড় জামে মসজিদ পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়নের উত্তর পালাখাল মোড় ( মোল্লা বাড়ি) জামে মসজিদের নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে এলাকার স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সকলের মতামতের ভিত্তিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তরু সমাজসেবক ডা. মো. জাকির হোসেন মিয়াজী এবং সাধারণ স¤পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. ইব্রাহিম হোসেন প্রধান। নতুন কমিটির মাধ্যমে মসজিদের সার্বিক কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।
নবনির্বাচিত সভাপতি ডা. মো. জাকির হোসেন মিয়াজী বলেন, মসজিদকে কেন্দ্র করে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও জোরদার করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং মসজিদের উন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এলাকাবাসী নতুন কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদক কে স্বাগত জানিয়ে তাদের সফলতা কামনা করেছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

১২ এপ্রিল ২০২৬