Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদযাপিত

মতলব উত্তরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা উদযাপিত

‘বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ’ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার আলোচনা ও পুরস্কার বিতরণের মাধ্যমে মেলার সমাপনী হয়।

উপজেলা প্রশাাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপি মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি’র সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিনিধি গাউসুল আজম।

মেলায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের উদ্দেশ্য উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীদের এখন থেকেই উদ্ভাবনী চিন্তাায় অভ্যস্ত হতে হবে। বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়, এটি ভবিষ্যৎ গড়ার একটি প্ল্যাটফর্ম।” তিনি আরও বলেন, “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি তৈরি করতে এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

মাহমুদা কুলসুম মনি আরও বলেন,বিজ্ঞান মনস্কমনা না হলে প্রতিযোগিতামূলক আধুনিক বিশ্বে টিকে থাকা দুরূহ হবে। বিজ্ঞান চর্চায় নারীরাও কম এগিয়ে নেই। বিজ্ঞান মনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশ গ্রহণ বিদ্যমান। প্রত্যহ জীবনে বিজ্ঞানের অপরিহার্যতা লক্ষ করলেই বোঝা যায় এর গুরুত্ব কতটুকু। যে যেই বিষয়ে পড়ালেখা করুক না কেন, বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করা যায়।

অতিথিরা বলেন, বিজ্ঞানের উৎকর্ষতায় শুধু আউট সোসিংয়ে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। স্কুল কলেজে পড়ুয়া সবাইর মধ্যে বিজ্ঞান মনস্ক প্রতিভা আছে। তবে বিকাশের ক্ষেত্র তৈরি করে এর চর্চা বেগবান করতে হবে।
মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৬টি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও প্রদর্শনী উপস্থাপন করেছে। ইউএনও মাহমুদা কুলসুম মনি স্টলগুলো ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিজ্ঞান ও প্রযুুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই মেলায় উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করছে। মেলার দ্বিতীয় দিনে বুধবার বিকেলে বিজ্ঞান অলিম্পিয়াড, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যার মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান সমাপ্ত হয়। শেষে অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কারের ক্রেষ্ট ও সনদ তুলে দেওয়া হয়।

নিজস্ব প্রতিবেদক/
৯ এপ্রিল ২০২৬