বিশ্ব তথ্যকোষ ইউকিমিডিয়া সম্প্রদায় আয়োজিত উইকিস্কলার ২০২৬ চাঁদপুর পর্বের দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১০টায় হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষে মনোরম পরিবেশে অফলাইনে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে ঘন্টাখানেক পর বিজয়ীদের মাঝে ফলাফল প্রকাশ ও পুরষ্কার প্রদান করা হয়।
বাংলাদেশ উইকিমিডিয়া সম্প্রদায়ের সাধারণ সম্পাদকে দেলোয়ার হোসেন এর দিক নির্দেশনা এবং ইয়াহিয়ার তত্ত্বাবধানে দ্বিতীয় রাউন্ডের এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।
দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন
চাঁদপুরের সমন্বয়ক মোঃ সালাহউদ্দিন খান, সাংবাদিক লেখক আব্দুল গণি, কবি লেখক সাহিত্যিক আশিক বিন রহিম রহিম এবং আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রভাষক মোহাম্মদ শাকির উল্লাহ জুবায়ের।
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র হিসেবে অনুমোদন দেয়ায় কর্তৃপক্ষকে উইকিমিডিয়া সম্প্রদায় চাঁদপুর ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
উইকিস্কলার অনলাইন প্রথম পর্বে অংশগ্রহণকারী ক এবং খ গ্রুপের বিজয়ীদের মধ্যে থেকে দ্বিতীয় রাউন্ড পর্বে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় রাউন্ড অফলাইন পরীক্ষায় অংশগ্রহণ করে যারা আঞ্চলিক পর্যায়ে চাঁদপুর থেকে বিজয়ী হয়ে সুযোগ পেল ক গ্রুপ থেকে প্রথম স্থান অর্জনকারী আল আমিন একাডেমির ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোঃ জুবায়ের। দ্বিতীয়স্থান অর্জনকারী হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ। ৩য় স্থান অর্জনকারী
আল আমিন একাডেমির শিক্ষার্থী ওয়াসফিয়া আলম আরিশা।
খ গ্রুপ থেকে প্রথম স্থান অর্জনকারী আল আমিন একাডেমির ৯ম শ্রেণীর শিক্ষার্থী সাহেলা মেহজাবিন ছোঁয়া। দ্বিতীয় স্থান অর্জনকারী হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজ বিন শাহাদাত। তৃতীয় স্থান অর্জনকারী মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী তাসনুভা তাড়াননুম।
আবদুল গনি
৪ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur