Home / চাঁদপুর / চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষকে ৬ ঘণ্টা অবরুদ্ধ

চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষকে ৬ ঘণ্টা অবরুদ্ধ

চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষকক প্রায় ছয় ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়ে। পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষা না দিয়েই ফরম ফিলাপ করতে শিক্ষকদের নিকট দাবি করলে এ ঘটনা ঘটে।বুধবার (১ এপ্রিল) বিকেল থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ ঘটনায় কলেজ ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

জানা যায়, একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় কিছু শিক্ষার্থীকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

একপর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষককে কলেজে অবরুদ্ধ করে রাখেন মুহুরবহ স্লোগানে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

পরবর্তীতে রাত প্রায় ১২টার দিকে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমঝোতা হয়। এতে ফেল করা শিক্ষার্থীদের পুনরায় টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হলে ফরম ফিলাপের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি শান্ত হয় এবং অবরুদ্ধ শিক্ষকরা মুক্ত হন।

প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
২ এপ্রিল ২০২৬