চাঁদপুরের মতলব দক্ষিণ থানায় দায়ের করা দীর্ঘ ১৩ বছর আগের মামলায় যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। ১ এপ্রিল বুধবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা জর্জকোট -২ আদালতে যুবদল ও ছাত্রদলের ৬ নেতাকর্মী হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।1
তারা হলেন, মতলব উত্তর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রাশেদুজ্জামান টিপু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শরীফ উল্লাহ টিটু, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান এবং হাসান,জুয়েল ও আদর।
উক্ত মামলার বিবাদী পক্ষের আইনজীবী এডভোকেট সাদ্দাম হোসেন বলেন,বিগত ২০১৩ সালের ২৯ অক্টোবর মতলব দক্ষিণ থানায় মিরাজ মাহমুদ জিসান,রাশেদুজ্জামান টিপু, শরীফ উল্লাহ টিটু, রেহান উদ্দিন রাজন,হাসান, জুয়েল,আদরসহ ১২/১৩ জনকে আসামী করে মামলা দায়ের করেন বাইশপুর গ্রামের লাল মিয়ার ছেলে শরীফ হোসেন।যার মামলা নং১৫।ওই মামলায় ১১ জনের নামে চুড়ান্ত প্রতিবেদন ( চার্জসীট) আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই দীপক।
মামলাটি চলমান থাকা অবস্থায় বিবাদীগন আদালতে হাজিরা না দেয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন আদালত।
বুধবার (১ এপ্রিল) চাঁদপুর অতিরিক্ত জেলা জর্জকোর্ট -২ আদালতে মামলার ৬ আসামী হাজির হয়ে জামিন চাইলে তাদেরকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন আদালত।
এদিকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় জেল হাজতে প্রেরণ করায় তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর। একবার্তায় তারা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur