কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপবর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২১জন হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হামের প্রকোপবর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২১ শি
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে গিয়ে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকা থেকে আক্রান্ত শিশুদের ভর্তি করা হয়েছে। তাদের স্বজনদের চোখে মুখে উদ্বেগ ও উৎকণ্ঠার ছাপ স্পষ্ট।
হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, আক্রান্ত শিশুদের জন্য আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে। গত ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ২৫ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, দুজনকে ঢাকায় রেফার করা হয়েছে ও বাকি ১৫ জন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইতোমধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানিয়েছে, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২১ শিশু হাম আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,
১ এপ্রিল ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur