কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি হলেন সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন মাষ্টার। রবিবার (২৯ মার্চ) মাদ্রাসা মিলনায়তনে উপজেলা আইসিটি কর্মকর্তা মো: শাহ-জাহান এর উপস্থিতিতে এ উপলক্ষে এক বিশেষ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত সদস্য ও শিক্ষকদের সম্মতির ভিত্তিতে মোহাম্মদ জসীম উদ্দিন মাষ্টারকে এ পদে মনোনিত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো: হেদায়েত উল্লাহ।
মোহাম্মদ জসীম উদ্দিন মাষ্টার এ মাদ্রাসার সভাপতি ছাড়াও তিনি উপজেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক, সাচার ডিগ্রী কলেজের গভর্নিংবডির বিদ্যোৎসাহী সদস্য, সাচার মডেল স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য, সাচার দক্ষিন বাজার আস-সাফা জামে মসজিদের সভাপতি, সাচার কেন্দ্রীয় জামে মসজিদের সহ-সভাপতি ও সাচার নূরানীয়া হাফেজিয়া মাদ্রাসার সহ-সভাপতি সহ এলাকার সামাজিক ও ধর্মীয় কাজে জড়িত রয়েছেন। কমিটি গঠন উপলক্ষে সভায় অন্যান্যের মধ্যে কচুয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: আব্দুল খালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবু, দাতা সদস্য আলহাজ্ব কারী আব্দুস সাত্তার, অভিভাবক সদস্য ইকবাল মজুমদার, ইব্রাহিম, নবীর হোসেন, গরিব উল্যাহ, শাহিদ ইসলাম, আকলিমা বেগম, শিক্ষক প্রতিনিধি আব্দুল কাদের, আবুল কাশেম, শাহিন সুলতানা, বিএনপি নেতা আমির হোসেন মুন্সী ও ব্যবসায়ী সেলিম কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ইসলামিয়া আলিম মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ জসীম উদ্দিন মাষ্টার মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩১ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur