Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় মরহুম মৌলভী মোঃ ইদ্রিস বকাউলের মৃত্যু বার্ষিকী পালিত

কচুয়ায় মরহুম মৌলভী মোঃ ইদ্রিস বকাউলের মৃত্যু বার্ষিকী পালিত

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামপুর মোহাম্মদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোক্তা,মাদ্রাসার মূল ভূমিদাতা ও প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, শিক্ষানুরাগী সাবেক সহকারী শিক্ষক মরহুম মৌলভী মোঃ ইদ্রিস বকাউল এর ৪১ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে মাদ্রাসার মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মনির হোসাইনের সভাপতিত্বে ও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মোঃ মনির হোসেন বকাউল। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম ম্যানেজার, আলহাজ্ব ওহিদুর রহমান দেওয়ান, জাহাঙ্গীর আলম,আবুল বাশার বাচ্ছু, সমাজসেবক মোঃ সোহেল আহমেদ প্রমুখ। এসময় মাদ্রাসার বিভিন্ন সমাজসেবক গাজী রুহুল আমিন, গভর্নিং বডির সদস্য আবু সাঈদ মুন্সী, সমাজ সেবক মাসুম মিয়াজী, সৈকত আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শুরুতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা,জমিদাতা ও শুভাকাঙ্ক্ষীদের কবর জিয়ারত আত্মা মাগফেরাত কামনা করে তাদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে শেষে মাদ্রাসা প্রতিষ্ঠাতা,জমিদাতা, ম্যানেজিং কমিটি ও এলাকার সকল মুসলিম মৃত্যুবরণ কারী এবং দেশ জাতির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো.মনির হোসেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩০ মার্চ ২০২৬