ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার কালাকচুয়া বাস-প্রাইভেট কারের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বাসের ধাক্কায় প্রাইভেটকারটি দুমড়েমুষরে গেছে। এঘটনায় প্রাইভেট কারের চালক সহ দুইজন নিহত হয়েছে।
বৃহষ্পতিবার সন্ধ্যায় মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অবস্থিত মিয়ামি হোটেলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টার লাইন পরিবহনের একটি বাস সজোরে ধাক্কায দিলে প্রাইভেটকার দুমড়েমুষরে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক নিহত হন। এ ঘটনায় মুমূর্ষ অবস্থায় শিশুসহ প্রাইভেটকারের চার আরোহীকে ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে পাঠানো হলে, হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
২৬ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur