চাঁদপুরের সামাজিক সংগঠন ক্লীন চাঁদপুরের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৬ মার্চ বিকেলে চাঁদপুর সরকারি কলেজের বাস্কেটবল মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা, ক্রীড়া সংগঠক ও সমাজসেবক অ্যাডঃ নুরুল আমিন খান আকাশের আয়জনে সংগঠনের সকল সদস্য ও অতিথিদের নিয়ে এ ইফতার আয়োজন করা হয়।
ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারী কলেজের সাবকে ভিপি ও চাঁদপুর সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর সরকারি কলেজের সাবেক জিএস ও পৌর বিএনপির সহ-সভাপতি আফজাল হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল কাদের সোহেল, কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক হাসান আল জায়েদ রিফাই, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদ মাঝী, সদস্য সচিব শামছুল আরফিন, সংগঠনের সদস্য প্রবাসী রাসেল, সংগঠক ও ব্লু সার্ক কোম্পানির পরিচালক ফয়সাল খান, সদস্য ডাঃ মাসুদ প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অতিথি চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন শাহজালাল মিশন।
স্টাফ রিপোটার/
১৬ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur