পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের সম্মানিত সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঈদ বাজার(উপহার) বিতরণ করা হয়েছে।
১৬ মার্চ (সোমবার) দুপুর ১টায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ঈদের বাজার (উপহার) বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।
এ সময় উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সদস্য হাবিবুর রহমান, সদস্য ওয়াদুদ রানা সহ অন্যান্যরা।
উল্লেখ্য, চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ বাজার(উপহার)সংগ্রহ করে নিতে সদস্যদের অনুরোধ করেছেন প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী। সেই সাথে চাঁদপুর প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের সকল সদস্য ও সাংবাদিককে আগাম ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদক/
১৬ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur