Home / সারাদেশ / দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে কুমিল্লা সিটির দায়িত্ব নিলেন টিপু
দুর্নীতিতে

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দিয়ে কুমিল্লা সিটির দায়িত্ব নিলেন টিপু

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। সোমবার সকাল ১১টায় তিনি সাবেক প্রশাসক মোহাম্মদ শাহ আলমের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব হস্তান্তরের সময় সাবেক প্রশাসক শাহ আলম তার দায়িত্ব পালনের সীমাবদ্ধতার বিষয়টি তুলে ধরেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। তিনি বলেন, সিটি কর্পোরেশনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হবে। এ বিষয়ে সকল কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ইউসুফ মোল্লা টিপু বলেন, “আমার প্রথম কাজ হবে কুমিল্লা সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করা। পাশাপাশি আগামীকাল থেকেই যানজট নিরসন এবং মশক নিধন কার্যক্রম জোরদারে মাঠে নামব। আশা করি কুমিল্লাবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।

উল্লেখ্য, গত ৫ আগস্টের পর কুমিল্লা সিটি কর্পোরেশনে এটি তৃতীয়বারের মতো প্রশাসক পরিবর্তন হলো।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১৬ মার্চ ২০২৬