Home / চাঁদপুর / কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ
কাচ্চি ডাইন

কাচ্চি ডাইন চাঁদপুর শাখায় ভোক্তা অভিযান, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

চাঁদপুর জেলায় সুপরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ডাইন-এর চাঁদপুর ব্রাঞ্চে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জরিমানা করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সকাল ১১টার দিকে প্রতিষ্ঠানটি তখনও চালু না হওয়ার সময় পরিচালিত অভিযানের ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্রাঞ্চটি প্রতিদিন ইফতারের প্রস্তুতির জন্য দুপুর তিনটার দিকে চালু হয়। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করেন সকাল ১১টার দিকে, যখন প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। এ ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ী মহল ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করছেন, প্রতিষ্ঠানটি খোলার আগেই অভিযান পরিচালনা করায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। আবার কেউ কেউ এ বিষয়ে নিজেদের ভিন্ন মতামত প্রকাশ করছেন। সব মিলিয়ে ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা।

জানা যায়, সম্প্রতি চাঁদপুরে কাচ্চি ডাইন ব্রাঞ্চে ভোক্তা অধিকার অধিদপ্তরের একটি টিম অভিযান পরিচালনা করে এবং কিছু অনিয়মের অভিযোগ তুলে প্রতিষ্ঠানটিকে জরিমানা করে। তবে এ ঘটনাকে কেন্দ্র করে অনেকেই মনে করছেন, সরাসরি জরিমানা করার আগে প্রতিষ্ঠানটিকে সতর্ক করার সুযোগ দেওয়া হলে বিষয়টি আরও ইতিবাচকভাবে সমাধান হতে পারত।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে রান্না করা খাবারের বিষয়টি নিয়ে আপত্তি তোলা হয়েছে, তা মূলত প্রতিষ্ঠানের কর্মচারী ও স্টাফদের জন্য সংরক্ষণ করে রাখা হয়েছিল। প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা দাবি করছেন, অনেক সময় বাসাবাড়িতেও একদিন রান্না করা খাবার পরের দিন খাওয়া হয়—যা একটি স্বাভাবিক বিষয়। সেই দৃষ্টিকোণ থেকেই স্টাফদের জন্য খাবার রাখা হয়েছিল বলে তারা জানান।

এ বিষয়ে কাচ্চি ডাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবসময় স্বাস্থ্যবিধি ও মান বজায় রেখে খাবার পরিবেশন করার চেষ্টা করে। প্রতিষ্ঠানটির সুনাম রক্ষা এবং গ্রাহকদের আস্থা বজায় রাখাই তাদের প্রধান লক্ষ্য। তারা আরও বলেন, “আমাদের প্রতিষ্ঠানে যে খাবারগুলো সংরক্ষণ করা ছিল, তা মূলত স্টাফদের জন্য রাখা হয়েছিল। গ্রাহকদের পরিবেশনের জন্য নয়।

চাঁদপুরের অনেক খাদ্যপ্রেমী ও স্থানীয় বাসিন্দাদের মতে, কাচ্চি ডাইন ইতিমধ্যে জেলায় একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে। খাবারের মান ও স্বাদের কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে হঠাৎ এমন অভিযানের ঘটনায় কেউ কেউ এটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলেও মন্তব্য করছেন।

সাধারণ জনগণ মনে করছেন, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে যথাযথ যাচাই-বাছাই এবং সতর্কতার সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ। এতে একদিকে যেমন ভোক্তাদের স্বার্থ রক্ষা হবে, অন্যদিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সুনামও অযথা ক্ষতিগ্রস্ত হবে না।

এদিকে কাচ্চি ডাইন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা সবসময় আইন মেনে ব্যবসা পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ভবিষ্যতেও গ্রাহকদের সর্বোচ্চ মানের খাবার ও সেবা দেওয়ার জন্য কাজ করে যাবে।

স্থানীয় সচেতন মহলের মতে, এ ধরনের ঘটনা ভবিষ্যতে যাতে ভুল বোঝাবুঝির সৃষ্টি না করে, সে জন্য সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও স্বচ্ছতা বজায় রাখা জরুরি।

উল্লেখ: চাঁদপুর শহরের খাদ্যরসিকদের জন্য নতুন এক চমক হয়ে উঠেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘কাচ্চি ডাইন’। সকাল থেকে রাত পর্যন্ত কাচ্চির স্বাদ নিতে ভোক্তাদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। অথেনটিক ও সুস্বাদু কাচ্চির স্বাদ নিতে শুধু শহরের মানুষই নয়, আশপাশের জেলা ও দূর-দূরান্ত থেকেও প্রতিদিনই কাচ্চির সেই আসল ও ঐতিহ্যবাহী স্বাদ নিতে অসংখ্য খাদ্যপ্রেমী ভিড় করছেন রেস্টুরেন্টটিতে।

অন্যদিকে রেস্টুরেন্টটির মনোরম পরিবেশ, দ্রুত সার্ভিস এবং সাশ্রয়ী মূল্যের কারণে পরিবার থেকে শুরু করে তরুণ-তরুণী সবাই সমানভাবে ভিড় জমাচ্ছেন।

প্রতিবেদক: সাইদ হোসেন অপু চৌধুরী,
১৫ মার্চ ২০২৬