Home / জাতীয় / সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু
mps

সরকারদলীয় এমপিদের সংসদীয় সভা শুরু

সংসদনেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্ব সরকারি দলের সংসদীয় সভা বৈঠক শুরু হয়েছে। বুধবার ১১ মার্চ সকাল সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,বৈঠকে সরকারদলীয় সব সংসদ সদস্য ও মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নিয়েছেন। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে এমপিদের আরো কিভাবে সম্পৃক্ত করা যায়,তা নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে।

সূত্র জানায়,বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের উদ্দেশে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিচ্ছেন। বিশেষ করে নির্বাচনি ইশতেহার অনুযায়ী জনগণকে দেয়া প্রতিশ্রুতি দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন, জনপ্রতিনিধি হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত জনবান্ধব প্রশাসন গড়তে সংসদ সদস্যদের ভূমিকা রাখার বিষয়ে জোর দেয়া হচ্ছে।

এ ছাড়া,আগামিকাল প্রথম সংসদ অধিবেশনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল পাস,জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা এবং সংসদে বিরোধী দলের উত্থাপিত বিভিন্ন গঠনমূলক প্রস্তাব ও সমালোচনার বিষয়ে দলীয় কৌশল কী হবে- তা নিয়েও বৈঠকে সিদ্ধান্ত নেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।

বৈঠকে সরকারদলীয় চিফ হুইপসহ অন্যান্য হুইপ এবং সংসদ সদস্যরা উপস্থিত রয়েছেন।

রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন জাতীয় সংসদে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন,জুলাই সনদের সব কিছু ধারণ করা হবে। আগামিকাল বেলা ১১টায় জাতীয় সংসদের অধিবেশন বসবে। এ সংসদেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। তাদের শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে সংসদ থেকে বের হয়ে তিনি এ কথা বলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে বৈঠকে বসেছে সংখ্যাগরিষ্ঠ বিএনপির সংসদীয় দল। বুধবার সকাল সাড়ে ১১টায় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সংসদীয় দলের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম।

বৃহস্পতিবার ১২ মার্চ সকাল ১১টায় ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হবে।

এ অধিবেশনে দিনের কর্মসূচিতে রয়েছে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন। এ অধিবেশন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ভাষণ দেবেন। ১৭ ফেব্রুয়ারি এমপিদের শপথ গ্রহণের দিন বিরোধী দলের সভায় বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং বিরোধীদলীয় চিফ হুইপ চূড়ান্ত করা হয়। একই দিন সংসদ নেতা নির্বাচিত হলেও উপনেতা এখনো নির্বাচিত হননি।

বিএনপিদলীয় একাধিক এমপি জানান,আজ বুধবারের সভায় সংসদ উপনেতা নির্বাচন হতে পারেন। স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা প্রার্থী হবেন, সেটাও চূড়ান্ত করা হতে পারে।
বিএনপি সূত্রে জানা গেছে, সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার এবং সংসদ উপনেতা পদে যাদের নাম আলোচনায় রয়েছে্।

তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়,সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক,সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক,সুপ্রিম কোর্ট বারের সভাপতি মাহবুব উদ্দিন ও সাবেক সভাপতি জয়নুল আবেদীন,বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু এবং বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

সরকারি দলের পক্ষ থেকে ডেপুটি স্পিকার পদে বিরোধী দলের একজনের নাম চাওয়া হলেও সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিরোধী দল জামায়াতে ইসলামী।

সে ক্ষেত্রে করণীয় নিয়েও সভাটিতে আলোচনা হতে পারে। জামায়াত নাম না দিলে সরকারি দল থেকেই সংসদের গুরুত্বপূর্ণ ওই পদে প্রার্থী দেয়া হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে বলেন,‘গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ অনুযায়ী উচ্চকক্ষ ও নিম্নকক্ষের ডেপুটি স্পিকার বিরোধী দল পাওয়ার কথা।’

এখন বিএনপি যেটা (জামায়াতকে দেয়া প্রস্তাব) বলছে,সেটা কোনটা? এটা তাদের স্পষ্ট করা লাগবে। তারা তো লিখিত কোনো প্রস্তাব দেয়নি। মৌখিকভাবে বলেছে, বিরোধী দলকে ডেপুটি স্পিকার দিতে চায়।

১১ মার্চ ২০২৬
এ জি