Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
নারী

কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

চাঁদপুরের কচুয়ায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার এর সভাপতিত্বে এবং সমাজসেবা অফিসার নাহিদুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর মো. এমদাদ উল্যাহ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে নারী উদ্যোক্তা চামেলী আক্তার, সাংবাদিক শাহ ইমরান খান, রোগী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক ইমাম হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে নারীর ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, নারীর অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে নারীদের উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেয়া হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৮ মার্চ ২০২৬