Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নারী

মতলব দক্ষিণে আন্তর্জাতিক নারী দিবস পালিত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে উদ্বোধন অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মতলব দক্ষিণ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

সভাপতির বক্তব্য তিনি বলেন, নারীদের অবহেলার কোন সুযোগ নেই। প্রতিবছর সারা বিশ্বের ন্যায় ‘আন্তর্জাতিক নারী দিবস’ আমরা যথাযথ সম্মানের সাথে পালন করে থাকি। অসমতা পুরুষের সাথে নয় সেটা হয়ে থাকে নারীদের সাথে। নারীদেরকে একজন মা, বোন বা স্ত্রী না ভেবে তাকে প্রথমত একজন মানুষ ভাবা আমাদের প্রত্যেকের উচিত।

এমনকি তাদের শ্রমের সঠিক মূল্যায়নের ক্ষেত্রে নিশ্চয়তা প্রদান করা আমাদের সকলের দায়িত্ব। নারীদের প্রতি সমবেদনা নয়, তাদের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করা আমাদের কর্তব্য।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশা রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক অখিল চন্দ্র সরকার, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা প্রকৌশলী মেহেদী হাসান, মতলব সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক আইনুন নাহার কাদরী ও বিএনসিসির ক্যাডেট হুমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার পৌর নির্বাহী মোঃ সাইফুর রহমান, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ মল্লিক প্রমুখ।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৮ মার্চ ২০২৬