বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ওলামা-মাশায়েখ, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিল রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের এক মিলনমেলায় পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সাংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, আমরা এমন একটি চাঁদপুর গড়ে তুলতে চাই যেখানে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। মতভেদ থাকতে পারে, কিন্তু জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণের প্রশ্নে আমরা সবাই একসাথে কাজ করবো। সবাই মিলে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে চাঁদপুরকে একটি সুন্দর ও উন্নত জেলায় পরিণত করাই আমাদের লক্ষ্য।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি মাওলানা আবুল হোসাইন, খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা তোফায়েল হোসেন, এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মাহবুব আলম, বাংলাদেশ খেলাফত মজলিরে সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন।
জেলা জামায়াতের আমীর বলেন, রমজান মাস কুরআন নাজিলের মাস। মানুষের কল্যানেই আল্লাহ পবিত্র কুরআন নাজিল করেছেন। কুরআন মানুষকে সঠিক পথ দেখায়, কোরানের বাইরে সকল পথই বেঠিক। আল কুরআনে এমব কোন দিক নাই যে বিষয়ে আলোচনা হয়নি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা সোহাইল আহমাদ চিশতি। পরে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আনম নুরুর রহমান মাদানী।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সেক্রেটারি অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর সরকারি কলেঝের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, চাঁদপুর মেডিকেল কলেজের সাবেক মেডিসিন বিভাগীয় প্রধান প্রফেসর ডা: সালেহ আহমেদ।
আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির হোসেন চৌধুরী, পৌর সভাপতি আক্তার হোসেন মাঝী, বিএনপি নেতা ফেরদৌস আলম বাবু, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম, হারুন আর রশিদ, শহর জামায়াতের আমীর অ্যাডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজীসহ সহ জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
শেখ ফরিদ আহম্মদ মানিক আরও বলেন, রমজান আমাদের আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ঐক্যের শিক্ষা দেয়। এই শিক্ষা কাজে লাগিয়ে সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে হবে এবং ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন সব কিছুই কুরআনে আলোচিত হয়েছে। রোজা রেখে কেউ যদি অন্যায় কাজ করে, অপরের সম্পদ দখল করে, খারাপ কাজ করে তাহলে তার রোজা কবুল হয়না।
বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
নিজস্ব প্রতিবেদক/
৮ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur