আগামি ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে আগামি ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্তের ফলে এবারের ঈদুল ফিতর উপলক্ষে আগামি ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা সাত দিন ছুটি থাকছে ।
মন্ত্রী পরিষদ সচিব বলেন, এ ছাড়া মন্ত্রী পরিষদ বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এবার স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তিনি ছাড়া আরো ২০ যখন স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন,‘এছাড়া বিদ্যুৎ অপচয় রোধে সরকারি অফিসে ২৫ ডিগ্রির নিচে এসি না চালানোর সিদ্ধান্ত হয়েছে। ’ বাসস
৭ মার্চ ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur