চাঁদপুরে ট্রাক থেকে মালামাল আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকার ফরিদ মার্কেট রোডে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একটি ট্রাক থেকে মালামাল নামানোর সময় অসাবধানতাবশত উপরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শ্রমিক মাইনুদ্দিন (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাইনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার বাটিয়ালপুর গ্রামের মুক্তারের ছেলে। তার ডাকনাম মুন্না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur