চাঁদপুরের হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের ১৬৯০ জন কার্ড ধারি জেলেদের মাঝে জাটকা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় মার্চ- এপ্রিল দুই (২) মাসের চাউল বিতরণ করা হয়েছে।
৫ মার্চ বৃহস্পতিবার সকাল ১০ টায় দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চাউল বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। এসময় উপস্থিত ছিলেন আলগী দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও হাইমচর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল জলিল মাষ্টার।
আরও উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মাহবুবুর রশিদ,ইউপি সচিব মোঃ বিল্লাল হোসেন (সোহাগ), ইউপি সদস্য বাবুল, দক্ষিণ ইউনিয়নের জেলে প্রতিনিধি মোঃ মোক্তার দর্জি, চাঁদপুর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন আসিফ।
প্রতিবেদক: আলমগীর হোসেন (আসিফ)/
৫ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur