Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় আল-আরাফাহ্ বাস বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ
বাস

কচুয়ায় আল-আরাফাহ্ বাস বন্ধের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আমিরাবাদ-হরিপুর এলাকায় বুধবার সন্ধ্যায় ছাত্রদল নেতা রাফির মৃত্যুর ঘটনায় আল-আরাফাহ্ বাস বন্ধের দাবীতে মানববন্ধন করেছে ছাত্রদলের ক্ষুদ্ধ নেতাকর্মীরা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের বাতাপুকুরিয়া নামক স্থানে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো: দেলোয়ার পাটওয়ারীর নেতৃত্বে অসংখ্য ছাত্রদলের নেতাকর্মী সড়কে আল-আরাফাহ্ বাস থামিয়ে স্লোগান দেয়।

পরে ক্ষুদ্ধনেতাকর্মীদের মুঠোফোনে স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ও উপজেলা বিএনপি’র সভাপতি খায়রুল আবেদীন স্বপনের আশ্বাসে অবরোধ তুলে নেন ক্ষুদ্ধ ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য যে, বুধবার সন্ধ্যায় কচুয়া-সাচার-গৌরিপুর-ঢাকা সড়কের আমিরাবাদ-হরিপুর এলাকায় মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফেরার পথে একটি অজ্ঞাত আল-আরাফাহ্ বাসের ধাক্কায় ছাত্রদল নেতা রাফি পাটওয়ারী গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে দাউদকান্দি (গৌরিপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা বেগতিক দেখে ঢাকা মেডিকেলে পেরণ করলে পথিমধ্যে তার মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ১০ টায় জানাজা শেষে তার লাশ কচুয়া উপজেলার মাঝিগাছা উত্তরপাড়া পাটওয়ারী বাড়ি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নিহত রাফি পাটওয়ারী উপজেলা মাঝিগাছা গ্রামের বিল্লাল হোসেন পাটওয়ারীর ছেলে ও স্থানীয় ১নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ছিলো। এদিকে নিহত ছাত্রদল নেতার ৪৮ ঘন্টার মধ্যে ন্যায় বিচার চেয়ে ও আল আরাফাহ্ বাস বন্ধের দাবীতে বিক্ষোভ সমাবেশ করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৫ মার্চ ২০২৬