Home / সারাদেশ / ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী
shorok-montri=

ঈদে ভাড়া বাড়ালে কঠোর ব্যবস্থা: সড়কমন্ত্রী

সড়ক পরিবহন ও নৌ-মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন,পরিবহন সেক্টরকে বলে দিয়েছি ঈদে ভাড়া বাড়বে না। যারা ভাড়া বাড়ানোর চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার ২৮ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনাল, ড্রেজার বেইড এবং বিশ্বব্যাংকের অর্থায়নে নারায়ণগঞ্জের নদীবন্দরের মাছঘাট এলাকায় নির্মিতব্য টার্মিনাল ভবন পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি আরও বলেন, `‘ আমরা আশা করছি ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে।যেসব জায়গায় ব্যত্যয় ঘটতে পারে,যেখানে যানজট তৈরি হয়,সড়কে শৃঙ্খলা থাকে না-সেখানেই ব্যবস্থা নেয়া হবে । ” মন্ত্রী বলেন, ‘ আমি নিশ্চিত করতে চাই এবার সবকিছু সুন্দরভাবে হবে। ট্রাফিক পুলিশ, নৌ-পুলিশ, কোস্টগার্ডসহ সব সংস্থা এবার তৎপর থাকবে। ’

শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে তিনি বলেন,`‘নদী দূষণের ব্যাপারে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করব।আমাদের জায়গা থেকেও কিছু করণীয় আছে। সেগুলো চিহ্নিত করে আমাদের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার,সেগুলো দ্রুততম সময়ের মধ্যে নেব। ’

এ সময় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি