চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন কে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
চাঁদপুরর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নেতাকর্মী ও সমর্থক এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাক্তিদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিন এমপি।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে তাঁর নিজ বাসভবনে মতলব উত্তর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠন, শিক্ষক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।
গণসংবর্ধনা শেষে বক্তব্যে নবনির্বাচিত সাংসদ বলেন, সংসদ সদস্য হিসেবে আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। এরসাথে আমার নেতা যে ৩১ দফা দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করব, ইনশাআল্লাহ। আমাকে যারা ভোট দিয়ে পাস করিয়েছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ড. জালাল উদ্দীন আহমেদ বলেন,মতলববাসীর প্রতি তিনি চিরকৃতজ্ঞ। জনগণের ভালোবাসা ও আস্থাকে তিনি দায়িত্ব হিসেবে দেখেন এবং সেই আস্থার প্রতিদান দিতে সবার সহযোগিতায় একটি আধুনিক ও সুন্দর মতলব গড়ে তুলতে চান।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে তিনি মতলববাসীর কাছে যে ইশতেহার ঘোষণা করেছিলেন, সেটি বাস্তবায়ন করাই তাঁর প্রধান লক্ষ্য। উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে তিনি কাজ করবেন বলে জানান।
এ সময় তিনি দলের নেতৃত্বের কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে দেশ গঠনে দল ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন, তোফায়েল পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, জেলা যুবদলের সহসভাপতি খায়রুল হাসান বেনু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজালাল প্রধান, সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজি, যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম শান্ত, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আ. মালেক, সদস্য সচিব নাছির উদ্দিন মৃধা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর শ্রমিক দলের সভাপতি গোল রাব্বানী স্টার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশেক মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান, সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানজুড়ে নেতাকর্মীদের উপস্থিতি ও শুভেচ্ছায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নিজস্ব প্রতিবেদক/
২২ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur