মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুর প্রেসক্লাব। শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে চাঁদপুর শহীদ মুক্তিযোদ্ধা সড়কে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ জালাল চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সিনিয়র সদস্য মুনির চৌধুরী, সদস্য আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধর, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আলম পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ জাকির হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন ইকরামসহ সদস্যবৃন্দ প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক/
২১ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur