Home / উপজেলা সংবাদ / কচুয়া / শিক্ষামন্ত্রী হচ্ছেন এহছানুল হক মিলন
শিক্ষামন্ত্রী
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

শিক্ষামন্ত্রী হচ্ছেন এহছানুল হক মিলন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন এহছানুল হক মিলন এবার শিক্ষা পূর্ণমন্ত্রী হচ্ছেন। তিনি গত বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নির্বাচনে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৩১ হাজার ৩শ’ ২৯ ভোট ও তার নিকটতমপ্রতিদ্ধন্দি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছিলেন ৬৬ হাজার ৭ শ’ ৮১ ভোট।

এই ব্যবধানের জয়ে এলাকার মানুষের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে এবং এখন ড. আ ন এহছানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রী হচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, চায়ের দোকান, হাট-বাজার ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পর্যন্ত আলোচনা চলছে।

ড. আ ন এহছানুল হক মিলন ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে যুক্ত হন। ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকাকাল থেকেই তিনি নেতৃত্ব প্রদর্শন করেছেন। পরবর্তীতে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯৬ সালে প্রথমবার বিপুল ভোটের মাধ্যমে সংসদ সদস্য, ২০০১ সালে সংসদ সদস্য ও ২০২৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। বিশেষ করে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪ দলীয় জোটের সময়ে শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দেশ ব্যাপী নকল দূরীকরণের মাধ্যমে বেশ আলোচিত ছিলো।

এলাকাবাসী জানান, ড. আ ন এহছানুল হক মিলনকে মন্ত্রিপরিষদের শিক্ষা মন্ত্রী হিসেবে আজ মঙ্গলবার শপথ নিবেন। তার সময়ে কচুয়ায় শিক্ষা প্রতিষ্ঠান, এলাকার সড়ক ও ব্রিজ নির্মাণ, রাস্তাঘাট উন্নয়ন, পল্লী বিদ্যুতের সংযোগ, টিউবওয়েল প্রদান, শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কার ও নতুন ভবন নির্মাণের মতো ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

কচুয়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো: শাহজালাল প্রধান জালাল বলেন, বিপুল ভোটে জয়ী হয়ে ড. আ ন এহছানুল হক মিলন তার জনপ্রিয়তার স্বাক্ষর রেখেছেন।

কচুয়া উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজী বলেন, ড. আ ন এহছানুল হক মিলনকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার মাধ্যমে এই অঞ্চলের মানুষের আশা পূরণ হবে। এলাকার সর্বস্তরের মানুষ ও দলের নেতাকর্মীরা একযোগে তার মন্ত্রিত্বের দাবি তুলছেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৬ ফেব্রুয়ারি ২০২৬