চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা পর্যায়ে উপজেলার একমাত্র বালিকা বিদ্যালয় ছেংগারচর পৌরসভার প্রাণ কেন্দ্র্রে অবস্থিত ডা.নওয়ব আলী মেমোরিয়াল ওয়েল ফেয়ার ট্রাষ্ট কতৃক প্রতিষ্ঠিত সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারীকে পুরস্তার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি বলেন, মানসম্মত শিক্ষা ও নৈতিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রহমত উল্ল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন শরীফ উল্লাহ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ শরীফ উল্লাহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান সরকার, নাউরি আহমাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাইজুল ইসলাম, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিতষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ শিক্ষক এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদ ও পুরস্কার বিতরণ করা হয়।
উল্লেখ্য,জাতীয় শিক্ষাসপ্তাহ-২০২৬ উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মনিরুল হক পাটোয়ারী।
দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে শিক্ষা প্রশাসন পরিচালনার মাধ্যমে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে অসামান্য অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন। তিনি একজন সদা হাস্যউজ্জ্বল, নিরহংকার ও বিদ্যালয়ের জন্য নিবেদিত প্রাণ শিক্ষক হিসেবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন।
তার এই গৌরবজনক অর্জনে বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অত্যান্ত আনন্দিত ও গর্বিত। তারা উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। এক যৌথ শুভেচ্ছা বার্তায় তারা বলেন, “ প্রধান শিক্ষকের নেতৃত্বে সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় আজ শিক্ষার গুণগত মান ও শৃঙ্খলার ক্ষেত্রে একটি আদর্শ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।”
এ উপলক্ষে বিদ্যালয় পরিবার তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের অব্যাহত সাফল্য কামনা করে দোয়া ও প্রত্যাশা ব্যক্ত করেন আগামী দিনগুলোতেও তিনি শিক্ষাক্ষেত্রে এমন সফলতা ও অবদান অব্যাহত রেখে যাবেন বলে আশা করে।
নিজস্ব প্রতিবেদক/
১০ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur