ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. মো. জালাল উদ্দিনের পক্ষে প্রচার- প্রচারণা জোরদার করতে ও নির্বাচনী করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর দলীয় কার্যালয়ে ছেংগারচর পৌর যুবদলের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছেংগারচর পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজীর সভাপতিত্বে ও সদস্য সচিব আশ্রাফুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মানিকুর রহমান মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ।
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাইন উদ্দিন আহাম্মেদ নিলয়, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-২ আসনে যুবদলের সমন্বয়কারী খায়রুল হাসান বেনু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কাইয়ুম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহাম্মেদ সোহেল, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান সাগর, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ফরাজি, সাবেক সাধারণ সম্পাদক গাজী মাজহারুল ইসলাম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম ও তানভীর সরকার, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাকিল খান ও সদস্য সচিব ফরহাদ হোসেন, যুবদল নেতা নুর নবী মোল্লা, প্রমুখ।
সভায় বক্তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছানো, ভোটকেন্দ্রে উপস্থিতি বৃদ্ধি এবং ধানের শীষের পক্ষে সর্বাত্মক প্রচারণা চালাতে যুবদলকে সংগঠিতভাবে কাজ করতে হবে। এ সময় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানানো হয়।
নিজস্ব প্রতিবেদক/
৮ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur