Home / চাঁদপুর / চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে পিআইবি কতৃর্ক দু’দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন
5====

চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে পিআইবি কতৃর্ক দু’দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেয়া হয়। শুক্রবার ৬ ফেব্রুয়ারি সকাল ৯টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণের দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়। এর আগে বৃহস্পতিবার চাঁদপুরের জেলা প্রশাসক মো.নাজমুল ইসলাম সরকার আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় ৬ ফেরুয়ারি শুক্রবার প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল ছিদ্দিক।

তিনি বলেন,জেলাজুড়ে প্রায় সাড়ে ৪শ’ নির্বাচন পর্যবেক্ষণ কার্ডের আবেদন এসেছে। সাংবাদিকদের পর্যবেক্ষণ কার্ড প্রদানের ক্ষেত্রে নিখুঁততা নিশ্চিত করতে প্রেসক্লাবের সহযোগিতা প্রয়োজন। সাংবাদিকগণ অবশ্যই নির্বাচনী আচরণবিধি মেনে চলবেন। তারা সঠিক নিউজ উপস্থাপন করবেন বলে তিনি প্রত্যাশা করেন। আমার অসুস্থ মায়ের জন্য সকলের দোয়া করবেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন পিআইবির গবেষক ও প্রশিক্ষণ সমন্বয়কারী মোহাম্মদ সিদ্দিক ফারুক।

কর্মশালায় প্রশিক্ষনার্থী সাংবাদিকদের মধ্যে বক্তব্য চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জনকণ্ঠের জেলা প্রতিনিধি অধ্যক্ষ জালাল চীেধুরী, সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার বি এম হান্নান, সাবেক সভাপতি ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত, সাবেক সভাপতি বাংলাভিশনের জেলা প্রতিনিধি, দৈনিক চাঁদপুর প্রবাহ সম্পাদক রহিম বাদশা, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহম্মদ প্রমুখ। কর্মশালায় চাঁদপুর শহরের পেশাদার ৫০জন সাংবাদিক অংশ নেন।

দ্বিতীয় দিনে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব ও সীমা, নির্বাচনকালীন রিপোর্টিং কৌশল,গণমাধ্যম নীতিমালা–২০২৫, শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা,ভুয়া খবর ও অপতথ্য মোকাবিলা,হেট স্পিচ ও গুজব প্রতিরোধ এবং ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ দেন দ্য ডেইলি স্টার-এর সিনিয়র রিপোর্টার বাহারাম খান।

প্রশিক্ষণের উদ্বোধনী দিনে এনটিভির জ্যেষ্ঠ প্রতিবেদক নিয়ামুল সাদেক এবং বাহারাম খান ভোট ও ভোটার,নির্বাচন কমিশনের ভূমিকা, নির্বাচন প্রক্রিয়া,গণপ্রতিনিধিত্ব আদেশ–১৯৭২, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি–২০২৫সহ নির্বাচন সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক সোহেল রুশদী।

তিনি বলেন,‘ প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। সাংবাদিকদের প্রতিনিয়ত নতুন নতুন বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। পিআইবি ও চাঁদপুর প্রেসক্লাব এ ক্ষেত্রে সবসময় সাংবাদিকদের পাশে থাকবে। এক্ষেত্রে পেশাদার সাংবাদিকদের গুরুত্ব দেয়া হবে। যারাই পেশাদারিত্ব নিয়ে মাঠে কাজ করবে, তাঁদেরকে প্রেসক্লাব ট্রেনিংয়ের আওতায় অংশগ্রহণের সুযোগ দিবে আগামীতে। পর্যায়ক্রমে সকল পেশাদার সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা করবে চাঁদপুর প্রেসক্লাব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের জারিকৃত আরপিও মেনে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে অনুরোধ থাকবে।সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে জাতীয় সংসদ নির্বাচন মাঠে কাজ করতে হবে। চাঁদপুর প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের কল্যাণে কাজ করবে। ’

তিনি আরও জানান, ভবিষ্যতে জেলার আরও সাংবাদিকদের জন্য তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হবে। সবশেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণের মধ্য দিয়ে দু’দিনব্যাপি এ কর্মসূচির সফল সমাপ্তি ঘটে।

শরীফুল ইসলাম
৬ ফেব্রুয়ারি ২০২৬