চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ধানের শীষের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, যারা মনে প্রাণে বিএনপি করেন। তারা কখনোই ধানের শীষের বাইরে যেতে পারেন না। ধানের শীষের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। তাই এখনো যারা এখনো স্বপ্নে বিভোর তাদেরকে বলছি, স্বপ্ন শেষে দেখবেন আপনি আগের স্থানের রয়েছেন। কিন্তু আমরা যারা ধানের শীষের কর্মী তারা সামনের দিকে এগিয়ে চলছি। কারণ আমাদের এখন সামনে এগুনোর সময়। তাই আপনারা সময় নষ্ট না করে ধানের শীষের ছায়া চলে আসুন। কারণ দেশে দেড়যুগ পর আবার ভোট দেয়ার সুযোগ এসেছে। এই সুযোগ যেনো আমরা এবং আমাদের মা বোনরা অবহেলায় ও ভুল পথে না ফেলি, সে ব্যাপারে সকলকে সর্তক করুণ। যেই বাংলাদেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সহায়ত চলে যাবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষি বিষয়ক সহায়তা পাবেন। স্বাস্থ্য কার্ডের মাধ্যমে চিকিৎসা সুবিধা পাবেন। বেকারদের কর্মসংস্থান হবে। মানুষের অভাবের দিন শেষ হবে। তাহলে আর যারা দান খয়রাত করে এখন বিনিময়ে ভোট চায়, তাদের কাছে যেতে হবে না।
বৃহষ্পতিবার (৫ ফেব্রুয়ারি) ফরিদগঞ্জ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে সভায় তিনি এসব কথা বলেন।
এসময়ে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিল্লাল কোম্পানী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিবেদক: শিমুল হাছান,
৫ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur