Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া পালগিরী বেগম রাবেয়া উবিতে বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ
পালগিরী

কচুয়া পালগিরী বেগম রাবেয়া উবিতে বার্ষিক ক্রীড়া পুরষ্কার বিতরণ

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের-২০২৬ সালের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দিনভর বিদ্যালয়ের মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহ আলম কন্ট্রাক্টর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজ সেবক শিব্বীর আহমেদ। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পাঠ্যবইয়ের বাহিরে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলা-ধুলার গুরুত্ব অপরিসিম। তাই আনন্দঘন পরিবেশে লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে খেলা-ধুলার আয়োজন করতে হবে। তাহলে একদিন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নতুন বাংলাদেশের সারথী হিসেবে দেশ গঠনে ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলাম।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শাহজালাল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বজলুর রহমান, রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান, শিক্ষানুরাগী আবুল খায়ের, সমাজসেবক মোবারক হোসেন ও মকবুল হোসেন সহ আরো অনেকে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩ ফেব্রুয়ারি ২০২৬