চাঁদপুর–৪ ফরিদগঞ্জ আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নানের চিংড়ি প্রতীকের বিজয় নিশ্চিত করতে নির্বাচনী মাঠে নেমেছেন দুই শিল্পপতি ও ভায়রা ভাই। তারা হলেন—চিংড়ি প্রতীকের প্রার্থী আলহাজ্ব এম. এ. হান্নান নিজে এবং একই আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল।
এলাকাজুড়ে এই দুই ভায়রা ভাই শিল্পপতি ও সমাজসেবক হিসেবে সুপরিচিত। দু’জনের গ্রামের বাড়িও ফরিদগঞ্জ উপজেলাতেই। আলহাজ্ব এম. এ. হান্নানের বাড়ি ৪ নম্বর সুবিদপুর ইউনিয়নের মোল্লা গ্রামে এবং আলহাজ্ব আব্দুল মালেক বুলবুলের বাড়ি ১৪ নম্বর ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের চরপাড়া গ্রামে।
সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নে চিংড়ি প্রতীকের সমর্থনে উভয় প্রার্থীকে একসঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যায়। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মুকুল পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে দল থেকে বহিষ্কৃত নেতা আমানত গাজী, মাহবুবুর রহমান মফু, সফিউল আলম বাশার মুকুলসহ বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।
দীর্ঘদিন পর দুই ভায়রা ভাইকে একসঙ্গে নির্বাচনী মাঠে চিংড়ি প্রতীকের পক্ষে সক্রিয়ভাবে প্রচারণায় অংশ নিতে দেখে এম. এ. হান্নানের অনুসারী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে। তারা মনে করছেন, এই ঐক্য চিংড়ি প্রতীকের বিজয়কে আরও দৃঢ় করবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
২ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur