চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত ডা.নওয়ব আলী মেমোরিয়াল ওয়েল ফেয়ার ট্রাষ্ট কতৃক প্রতিষ্ঠিত সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে স্কুল প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম।
প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারীর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ আক্তারুজ্জামানের নান্দনিক যৌথ উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ সাইফুল ইসলাম। বিভিন্ন ইভেন্টের বিচারকমন্ডলির পরিচালনায় রছিলেন, সিনিয়র শিক্ষক মোঃ কামাল উদ্দিন,মনির হোসেন ও অপূর্ব রায়।
এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌরসভার সাবেক কমিশনার মোঃ অলিউল্লাহ, অভিভাবক মোসলেম প্রধান, ইঞ্জিনিয়ার মোঃ আল-আমিন সহ সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারীর।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম তার বক্তব্যে বলেন, শিক্ষা কেবল পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শৃঙ্খলা, ধৈর্য, আত্মবিশ্বাস ও দলগত মনোভাব গড়ে ওঠে।
আশরাফুল আলম বলেন,আজকে এই বিদ্যালয়ে এসে শিক্ষক এবং শিক্ষার্থীদের যে ব্যতিক্রমী অভিবাদন পেয়েছি, তাতে আমি মুগ্ধ হয়েছি। এরপর শিক্ষার্থীদের মনমুগ্ধকর নৃত্য এবং ডিসপ্লে পরিবেশন দেখে অভিভূত হয়েছি। শিক্ষার্থীদের এই সাংস্কৃতিক কর্মকন্ড প্রশংসার দাবি রাখে। এর পিছনে নিশ্চয়ই শিক্ষক এবং অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে।
তিনি আরও বলেন, সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বালিকা বিদ্যালয় এ উপজেলার একমাত্র অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডও শিক্ষার্থীরা উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখেছে। তবে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ না থাকায় শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতার মুখে পড়ছে। এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি রাজনীবিদ ও সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। তার দপ্তর থেকে যতটুক সহযোগিতা প্রয়োজ তা তিনি করার আশ^াস প্রদান করেন।
প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক পাটোয়ারী বলেন, শিশু-কিশোরদের জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কর্মকান্ড অপরিহার্য বিষয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে। পাশাপাশি তাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হয়। আমি সকল শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করব তোমরা আগামীতে সবাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এর মাধ্যমেই তোমাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টি হবে। কারণ আগামীর বাংলাদেশের তোমরাই নেতৃত্ব দিবে। তোমরা লেখাপড়া এবং ক্রীড়া ও সংস্কৃতি কর্মকান্ডের মাধ্যমে আমাদের এই বিদ্যালয়ের সম্মান বয়ে আনবে, সেই প্রত্যাশা রাখছি।
এসময় বক্তারা বলেন, লেখাপড়া ও খেলাধুলা একে অপরের পরিপূরক। সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে নিয়মিত খেলাধুলা নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক/
২ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur